হরমুজ প্রণালিতে ‘বন্ধু দেশ’দের জন্য ফি মওকুফ করল ইরান
বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতে নির্দিষ্ট কিছু ‘বন্ধুপ্রতিম’ দেশের জন্য মাশুল বা ফি মওকুফের ঘোষণা দিয়েছে ইরান।
এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১০৫ ডলার ছাড়াল
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে বলেন, কিছু নির্দিষ্ট দেশের জন্য এই বিশেষ সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি কী হবে তা এখনই নিশ্চিত নয়।
তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কোন কোন দেশ এই সুবিধার আওতায় থাকবে তা নির্ধারণে কাজ করছে।
আরও পড়ুন: মার্কিন হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আরাঘচির
জালালি উদাহরণ হিসেবে রাশিয়া-এর নাম উল্লেখ করে বলেন, মিত্র দেশগুলোর জাহাজ যেন কোনো বাধা বা অতিরিক্ত খরচ ছাড়াই হরমুজ প্রণালি ব্যবহার করতে পারে—সেটাই লক্ষ্য।
হরমুজ প্রণালি বিশ্বের মোট তেল পরিবহনের বড় একটি অংশের প্রধান রুট। ফলে এই পথ নিয়ে যে কোনো সিদ্ধান্ত বিশ্ববাজারে সরাসরি প্রভাব ফেলে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তকে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ইরান তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে।
কিছু বিশ্লেষকের মতে, এই নীতি প্রণালিতে ইরানের প্রভাব আরও বাড়াতে পারে। যেখানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নৌ-নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে, সেখানে কারা সুবিধা পাবে—তা নির্ধারণের ক্ষমতা ইরানের হাতে থাকায় নতুন উত্তেজনা তৈরি হতে পারে।





