কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানি-র সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা জানিয়েছে, শান্তি প্রস্তাব নিয়ে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে বর্তমানে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।
আরও পড়ুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও কূটনৈতিক ইস্যুতে কাতারের সহযোগিতার প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও কাতার-এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে পুলিশ পোস্টে গাড়িবোমা হামলায় নিহত ৩
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিরসনে কাতার দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও দেশটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে।





