মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম : ওবামা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিকে সফল কূটনৈতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ওই চুক্তির মাধ্যমে সামরিক হামলা ছাড়াই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “আমরা একটি ক্ষেপণাস্ত্রও ছোড়িনি, তবুও আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।”

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসদস্য নিহত

তিনি দাবি করেন, ওই চুক্তির কার্যকারিতা নিয়ে তৎকালীন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও ইতিবাচক মূল্যায়ন ছিল।

ওবামা আরও বলেন, “এটি কাজ করেছিল—এ নিয়ে কোনো বিতর্ক নেই। আর এর জন্য আমাদের বহু মানুষ হত্যা করতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।”

আরও পড়ুন: ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের

২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং এর বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা।

পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়।