বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (১০ জুন) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা দাবি করেছে, অভিযান এখনও চলমান রয়েছে। 

আরও পড়ুন: মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলা

এর আগে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। এর পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের কয়েকটি সামরিক ও রাডার স্থাপনায় হামলা চালায়। রয়র্টাস

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং আঞ্চলিক নৌ চলাচলে হুমকির জবাবে ‘সমানুপাতিক ও সীমিত’ সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে ইরানে মার্কিন হামলা

অন্যদিকে আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ‘ভিত্তিহীন অজুহাতে’ ইরানের জাস্ক, সিরিক ও কেশম অঞ্চলে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাব হিসেবেই বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। অতীতেও ইরান পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেসব দাবি অস্বীকার করেছে। গালফ নিউজ

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে। দ্য টাইমস

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইন এর মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত।