৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ছবিঃ সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি সুবিধা পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে কোনো টোল দিতে হবে না। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব যানবাহনের জন্য ছয় ঘণ্টার টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে। এ সময় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো চালককে টোল পরিশোধ করতে হবে না।
আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ
নির্ধারিত সময় শেষে আগের নিয়মে টোল আদায় করা হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।





