ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

Shahrier Islam Pallab
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ অধ্যয়ন সম্মেলনে (2nd International Conference on Bangladesh Studies) ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মারক ‘৩৬ জুলাই’-এর উদ্ভাবন স্মরণ করা হয়েছে।

সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থানরত এক ব্যক্তি এক বার্তায় বিষয়টি জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে সরকারের সিনিয়র আমলা শামসুল আলমের উদ্ভাবিত ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর কথা সম্মেলনে স্মরণ করা হচ্ছে। তুরস্কে এটিই তাঁর প্রথম সফর। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটি ভ্রমণের সুযোগও পেয়েছেন তিনি।

আরও পড়ুন: সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে: পেন্টাগন

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রচলিত ক্যালেন্ডারের বাইরে ‘৩৬ জুলাই’ ধারণাটি বিশেষ পরিচিতি লাভ করে। ৫ আগস্টকে প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করার মধ্য দিয়ে তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণজাগরণ, প্রতিবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে এই ধারণার উল্লেখ বাংলাদেশের গণঅভ্যুত্থান ও তার সঙ্গে যুক্ত প্রতীকী ভাষা নিয়ে আন্তর্জাতিক একাডেমিক আগ্রহের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প