সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। গতকাল ১৯ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সিটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

আরও পড়ুন: এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির ‍সুযোগ

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

আরও পড়ুন: আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিভাগ: ডিজিটাল ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিংয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বেতন: ৬ মাসের লার্নিং অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার পর মাসিক ৬৫,০০০ টাকা

প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ক্রেডিট কার্ড সুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি, কর্মক্ষমতা বোনাস, বিমা ও গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

অফিশিয়াল ওয়েবসাইট:  (www.citybankplc.com)

আবেদন শুরুর তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬