একরামুল হক হত্যা মামলা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে ট্রাইব্যুনালে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হলো

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। ঘটনাটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় ফাঁস হওয়া একটি ফোনালাপ ব্যাপক আলোচিত হয়। পাশাপাশি ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পায় এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ে নিষেধাজ্ঞার মতো ঘটনাও আলোচনায় আসে।

আরও পড়ুন: বিআরটিএ এর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট