নিউইয়র্কে প্রেমের মাসে অদ্ভুত অভিজ্ঞতার অপেক্ষা - কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে ডেটিং

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৭ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজিটাল যুগে প্রেম এখন কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। চলতি ফেব্রুয়ারি, যাকে ভালোবাসার মাস বলা হয়, সেখানে নিউইয়র্কে খুলছে এমন এক ক্যাফে যেখানে ডেটিং করতে পারবেন আপনার এআই সঙ্গীর সঙ্গে। এটি প্রথমবারের মতো বাস্তবে আয়োজন করা হচ্ছে, যেখানে চ্যাটবটকে শুধু কথার মধ্যে নয়, আসনেও স্থান দেওয়া হবে।

গবেষণা বলছে, ৩০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে প্রতি তিনজনের একজন নিয়মিত এআই চ্যাটবটের সঙ্গে প্রেমময় আচরণ করেন। নারীদের ক্ষেত্রে এটি প্রতি চারজনের একজন। দিনভর নানা বিষয় নিয়ে কথা হয় যেমন প্রেমিকার সঙ্গে হয়, ঠিক সেভাবেই এই মানুষরা চ্যাটবটের সঙ্গে আলাপ করেন। তবে এ পর্যন্ত বিষয়টি শুধু ভার্চুয়াল কথোপকথনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার ভালোবাসার মাসে তা বাস্তবে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ঘুমের সময় নাক ডাকার কারণ, জানুন কারণ ও প্রতিরোধের উপায়

ক্যাফেতে এক বিশেষ টেবিলে দুটি আসন থাকবে। একজনের জন্য আসন থাকবে ব্যবহারকারীর, আর অন্যটিতে থাকবে ফোন স্ট্যান্ড, যেখানে রাখা হবে এআই সঙ্গীর ভিজ্যুয়াল উপস্থিতি। অতিথিরা ইভা এআই অ্যাপ ডাউনলোড করে এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ক্যাফেতে প্রবেশের পর অতিথিরা ভয়েস চ্যাটের মাধ্যমে এআই সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন, কোন বিচার-বিশ্লেষণ ছাড়াই।

তবে বিষয়টি বিতর্কও সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এতে মানুষ আরও একাকীত্ব অনুভব করতে পারে। তবুও ডিজিটাল যুগের এই প্রেমের নতুন পরীক্ষা অনেকের কৌতূহল জাগাচ্ছে। বাস্তবের মাটিতে এআইয়ের সঙ্গে ডেটিং - কল্পনার দুনিয়া কি এখন সত্যিই আমাদের চারপাশে নামবে? নিউইয়র্ক এই প্রশ্নের উত্তর দিতে চলেছে।

আরও পড়ুন: গর্ভধারণের আগে যে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি