নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তাসনিম জারার গুরুতর অভিযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে তাসনিম জারা বলেন, “পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।

তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট’ থাকার বিষয়টি অজুহাত হিসেবে দেখিয়ে বের করে দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্নভাবে হেনস্তার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

তাসনিম জারা বলেন, “বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ নিয়ম হলো—ফোন নিয়ে ঢোকা যাবে, তবে ব্যবহার করা যাবে না। বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।”

তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির