লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, শিক্ষার্থীর আত্মহত্যা

Sadek Ali
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ার খবরের পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি আইসিটি বিষয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল করার সংবাদ শোনার পর বাড়িতে গলায় ফাঁস দেয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়

আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তিনি রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাসের মেয়ে।

তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শনিবার প্রকাশিত ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তিনি অকৃতকার্য হন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রাহাত উজ্জামান জানান,পরীক্ষায় অকৃতকার্য হয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে শুনেছি এবং আমি তাৎক্ষনিক স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশ কে ঘটনাস্থলে পাঠিয়েছি।

নিহত ভূমিকা রানী দাসের দুলাভাই ব্যাংক কর্মকর্তা হৃদয়  মজুমদার আত্মহত্যার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,তার শালিকা পরীক্ষায় অকৃতকার্য হয়ে শনিবার বিকেলে ঘরের মধ্যে ফাঁসি দিয়েছে।

হাজিরহাট উপকূল সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুব এলাহি সানি বলেন,ঐ বাড়ির তিনজন ছাত্রী  পরীক্ষা দিয়েছিল,২জন পাশ করেছে। কিন্তু ভূমিকা রানী আইসিটি বিষয়ে ফেল করার কারনে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। আমি কয়েকজন শিক্ষককে ঐ বাড়িতে খবর নিতে পাঠিয়েছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।