নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে গিয়ে নাহিদ তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকে।

আরও পড়ুন: সহিংসতা রোধের আশ্বাস তারেক রহমানের, সাধুবাদ জামায়াত আমিরের

অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা।

এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায়ও যান তারেক রহমান।

আরও পড়ুন: জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।