নতুন সরকারের শপথে মোদি-শাহবাজসহ সার্ক নেতাদের আমন্ত্রণ করা হতে পারে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫৪ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা এ তথ্য বিবিসি বাংলা-কে নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, সম্ভাব্য অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর নাম রয়েছে। এছাড়া সার্কভুক্ত অন্যান্য দেশের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার

তবে শপথ অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ ও আমন্ত্রিত অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক আয়োজনের দায়িত্ব থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর, যদিও আমন্ত্রিতদের বিষয়ে রাজনৈতিকভাবে ইঙ্গিত দিয়েছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার