বিমানবন্দর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ডিসি ফরিদা
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে মালয়েশিয়া যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ঢাকার অপরাধজগতের আলোচিত এই ব্যক্তি দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান





