নরসিংদীতে নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীতে যৌথবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি'র কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের সভাপতিত্বে সভায় ৯ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম রহমান, ১২ ল্যান্সারস ও রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর, নরসিংদী আর্মি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. রায়হান মোস্তাফিজ, ৬৩ বিজিবি রায়পুরা বিজিবি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এস.এম. আকতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার, নরসিংদী র্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সামিনা তানী সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনী কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিস্তর আলোচনা করা হয়। ভোটাররা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে যৌথবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার





