মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী আটক
ছবিঃ সংগৃহীত
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রজনতার উপর হামলার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
আরও পড়ুন: রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ





