দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিকালে বাংলা মোটরে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারিরা  ফুল দিয়ে উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানায়।

আরও পড়ুন: শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

এর আগের দুপুরে ধানমণ্ডিতে আমিন গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক সম্পাদক মো. রমজানুল হক নিহাদ  শায়রুল কবির খানের খানের হাতে নতুন দায়িত্ব প্রদান করেন।

এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

আরও পড়ুন: ‘মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নেত্রাকেনায় জন্মগ্রহনকারী শায়রুল কবির খানের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে, দৈনিক দিনকাল পত্রিকা পত্রিকায়। নেত্রকোনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি।

সাংবাদিকতার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে শায়রুল কবির খান কাজ করেছেন দীর্ঘদিন। তিনি চেয়ারম্যানের মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন।

বিভিন্ন দৈনিক  ও অনলাইনে নিয়মিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রবন্ধন লিখেছেন শায়রুল কবির খান।

মুক্তিযুদ্ধের ওপরে তার পরিকল্পনা  ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয় যার মোড়ক উন্মোচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নতুন দায়িত্বভার গ্রহন করার পর এক প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, ‘‘ আমি সাংবাদিকতা ও লেখালেখিতে  নিজেকে সক্রিয় রাখতে  চাই। সেজন্য আমার এই পত্রিকায়  যোগ দেয়া।”

‘আমার প্রত্যাশা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এড়িয়ে নেয়ার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা থেকে দেশের জনগণ উপকৃত হবে, গণমাধ্যম উপকৃত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সুস্থধারার সাংবাদিকতার লক্ষ্য নিয়ে দৈনিক সময়ের আলোও যাবে বলে আমার প্রত্যাশা।’