নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছে ৯ এও-পিও
নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।
আরও পড়ুন: দরিদ্র মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অর্থ বিভাগে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ খাদেমুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মো. মহিতুল হক।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: বিরোধীদলীয় এমপিদের এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ
এ তালিকায় আরও রয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিলন।





