ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫৪৪

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এ বছরের ফেব্রুয়ারি মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৫৪৪ জন। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৬ জন। আর জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৭২ জনের।

বুধবার (১৩ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

এ ছাড়া নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, নৌ ও রেলপথে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। ৯৩৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ২৩৪টি আঞ্চলিক সড়কে, ৯৩টি গ্রামীণ সড়কে, ৭২টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বিভাগীয় পরিসংখ্যান অনুয়াযী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনা এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২০ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।