নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

মাহদী আমিন বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের বিভিন্ন দাবির ক্ষেত্রে যেখানে যেভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেভাবেই তা দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষকদের প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে। সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। তার বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে শিক্ষকদের দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিএনপি সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। তার দাবি, সবচেয়ে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলেই।

আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।