প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৪ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হচ্ছে। আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তা জানিয়েছেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

প্রেস সচিব জানান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে দলগুলোর সাথে। তাদেরকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে কমিশন ফর্ম হবে। আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেয়া হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই তৃতীয় দফায় এ আলোচনা হবে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ