বেতন কমিশনের সভাপতি আপিল বিভাগের বিচারপতির মর্যাদা ভোগ করবেন
ছবিঃ সংগৃহীত
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক অর্থসচিব জনাব জাকির আহমেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত





