নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযান, ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ফের আন্দোলনে শ্রমিকরা, হেমায়েতপুরে সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া নামক স্থান থেকে ১৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
আরও পড়ুন: নতুন মজুরি নির্ধারণ: কালিয়াকৈরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
অন্যদিকে, একই দিন রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২৬৭ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি।
দুটি অভিযানে আটক করা মদের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান, গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।





