টানা আটবার কমল স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। এ নিয়ে টানা আটবার স্বর্ণের দাম কমাল সংগঠনটি।

শুক্রবার (২০ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে গার্মেন্টস বাজার হারানোর শঙ্কা

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এর আগের দিন বৃহস্পতিবার একই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে স্থানীয় বাজারের আগে আন্তর্জাতিক বাজারেই স্বর্ণের দাম কমেছে।

আরও পড়ুন: আবারও কমল সোনার দাম

স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক বাজারদরের ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৫৩২ ডলার।

বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা

অন্যদিকে, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম—

২২ ক্যারেট: ৩ হাজার ৩৩ টাকা

২১ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা

১৮ ক্যারেট: ২ হাজার ৫০৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ হাজার ৯২৫ টাকা