বাংলাদেশ-পাকিস্তান বৈঠক: চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই
ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ অন্যান্য জাতীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসে ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রোববার বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন





