আফগান সফরে মামুনুল হকের নেতৃত্বে সাত আলেম

তালেবান সরকারের সাথে বৈঠক করবে বাংলাদেশী আলেম-ওলামারা

Any Akter
বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের আ‌মির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে দেশের কও‌মি ঘারানার আ‌লেম‌দের এক‌টি প্রতি‌নি‌ধি দল আফগানিস্তান সফরে গেছেন। তা‌লেবান সরকা‌রের আমন্ত্রণে দুবাই হ‌য়ে (১৭সেপ্টেম্বর) বুধবার সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান।

তারা আফগা‌নিস্তা‌নের তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বৃহস্প‌তিবার খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এতথ‌্য জানান।

আরও পড়ুন: ফের আলোচনায় আইডিয়াল স্কুল

তি‌নি জানান, মাওলানা মামুনুল হ‌কের নেতৃত্ব আ‌লেমরা সফরকালে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গে আফগা‌নিস্তা‌নে তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

আরও পড়ুন: জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা-ভাঙচুর

সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কান্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান‌্য পা‌বে। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

আ‌লেম‌দের প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সাথে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান।