শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফ্লাইট চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিমান চলাচল আবার চালু করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।