২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা। দীর্ঘ দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছান বিএনপির চেয়ারম্যান।
আরও পড়ুন: তারেক রহমানের সমাবেশ, ঐতিহাসিক বেলস পার্কে নেতাকর্মীদের ঢল
জনসভাকে ঘিরে মাঠে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই জনস্রোত নামে বেলস পার্কে।
২১ আসনের প্রার্থীদের পরিচয় দেবেন তারেক রহমান
আরও পড়ুন: আজ তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির
জনসভায় দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ
দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষে বরিশালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আগের দিন থেকেই বরিশাল নগরীতে এসে জড়ো হন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও ব্যাপকভাবে উপস্থিত হবেন। স্বাভাবিকভাবে সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়, প্রযুক্তি ব্যবহার করতে হবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায়ও পুলিশ কাজ করছে।”





