প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদের সুপারিশমালা হস্তান্তর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-য় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা সুপারিশপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সুপারিশমালা এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পর্যালোচনার পর বাস্তবায়ন প্রক্রিয়ায় যাবে বলে সূত্র জানিয়েছে।