দুই নারীর বিরুদ্ধে তানজিন তিশার মানহানির মামলা, তদন্ত করছে ডিবি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে ভিডিওতে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠিয়েছেন আদালত। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

আইনজীবী জানান, গত ৪ নভেম্বর আদালতে মানহানির মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ডিবির কাছে ন্যস্ত রয়েছে। মামলার অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা।

আরও পড়ুন: ধামরাইয়ে চলচ্চিত্র অভিনেতা সোহেল খানের মৃত্যুতে কাঁদছে এলাকাবাসী

অভিযোগ অনুযায়ী, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা তুজ জোহরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই দুই নারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।

এদিকে মামলার বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, এ বিষয়ে যা বলার তা তাঁর আইনজীবীই বলবেন।

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

মামলাটির তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।