স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন আসিফ, পদত্যাগের সময় পরে জানাবেন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:২১ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ। তিনি বলেন, “ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোট যেনো অপচয় না হয়।”

আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নে তিনি জানান, “নির্বাচন কোথা থেকে করবো, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটি নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব।”

রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার দেখার বিষয় না। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করবো।”

আরও পড়ুন: বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক

পদত্যাগ ইস্যুতে উপদেষ্টা জানান, “উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবো, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।”