বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–এর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে এই সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা।

বিমানবাহিনী জানিয়েছে, এই প্রাথমিক চুক্তির মাধ্যমে ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো বাংলাদেশ বিমানবাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এ যুক্ত হবে। উন্নত প্রযুক্তির এসব মাল্টিরোল যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এর আগে এপ্রিলে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন বিমানবাহিনী প্রধান। তখন চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনায় ছিল, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে রয়েছে ২১২টি আকাশযান, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।