বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর সকাল ৬টা ৫৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা বহন করে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে মঙ্গলবার বেলা ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোরও আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
এ ছাড়া ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে সকাল ১১টা ৪০ মিনিট থেকে জাতীয় পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবেন। আয়োজকরা বলছেন, এটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী হতে যাচ্ছে, যার মাধ্যমে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে।





