ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বার্তায় জানানো হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আওতায় ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে দাম পুনর্র্নিধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এই নতুন মূল্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে।