চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ
বাংলাদেশ চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) চীনের পক্ষ থেকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, চারটি জাহাজের মধ্যে রয়েছে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এর মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারের জন্য ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “নতুন চারটি জাহাজের সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অব্যাহত রাখবে এবং চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় উন্নীত করবে।”
আরও পড়ুন: ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি





