ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়লে রাশিয়ার কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
বিবৃতিতে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে নৌপথে ব্যবহারের উপযোগী একটি ড্রোন আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন। তারা সবাই ভারতের নাগরিক।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবরও বাড়ল জ্বালানি তেলের দাম
জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ার পর রাশিয়ার কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। তবে ঝুঁকি মোকাবিলা করে শেষ পর্যন্ত জাহাজে থাকা ২৩ নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
হামলার পেছনে কারা ছিল বা ড্রোনটি কোথা থেকে এসেছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।





