প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে দায়িত্ব ছাড়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী ও স্বামীর সম্পদের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেয়। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি
সে সময় তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছে। সরকারের সব উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এ প্রক্রিয়া সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।
উপদেষ্টাদের সম্পদের হিসাব দেখতে এখানে ক্লিক করুন





