ঈদের আগেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের আগে আসন্ন রমজান মাসেই পাইলট আকারে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

কত পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি সার্বজনীন উদ্যোগ হিসেবে নেওয়া হচ্ছে এবং এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবার থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রমজানেই কার্যক্রম শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার ইচ্ছা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।

কার্যক্রমের সুনির্দিষ্ট বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।