রমজানে সিএনজি স্টেশন বন্ধে নতুন সময়সূচি ঘোষণা
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময় প্রতিদিন ছয় ঘণ্টা করে দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি, ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
পরবর্তীতে ২৬ মার্চ থেকে আগের সময়সূচি পুনর্বহাল করা হবে। সে অনুযায়ী, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
সরকার বলছে, বিদ্যুৎ উৎপাদন ও জনসাধারণের গ্যাস সরবরাহে ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





