জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন তারেক রহমান
রাজধানীতে আয়োজিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
আরও পড়ুন: দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন: অর্থমন্ত্রী
আয়োজক সূত্রে জানা গেছে, রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেবেন।
দিনের কর্মসূচি
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীন দফতরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বিকেলে তিনি জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
আমন্ত্রণ ও সম্মতি
এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুদল হালিম। সাক্ষাৎকালে তারা ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রদান করেন। সে সময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
রাজনৈতিক অঙ্গনে এ অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে সমসাময়িক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে যোগাযোগ বৃদ্ধির দৃষ্টিকোণ থেকে।





