নুরুল ইসলাম মনি চিফ হুইপ ও ছয়জন হুইপ নিযুক্ত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়দশ জাতীয় সংসদের নতুন চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ সচিব কানিজ মাওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। চিফ হুইপ নিযুক্ত হয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ নিযুক্ত হয়েছেন জিকে গাউস, রকিবুল ইসলাম, মিয়া নুর উদ্দিন অপু, এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া এবং আশরাফ উদ্দিন নিজাম এমপি।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর