মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বেড়ে ৩২৫, সৌদি আরবেই সবচেয়ে বেশি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৩২৫টি ফ্লাইট পরিচালিত ও পরিকল্পিত হয়েছে। এসব ফ্লাইটের বেশিরভাগই পরিচালিত হয়েছে সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাত-এর বিভিন্ন গন্তব্যে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচল ধীরে শুরু হলেও পরবর্তী দিনগুলোতে তা দ্রুত বৃদ্ধি পায়। ওই দিন মধ্যপ্রাচ্যের মাস্কাটগামী ১টি এবং সৌদি আরবগামী ৫টি ফ্লাইট পরিচালিত হয়, মোট ৬টি।

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি করা হলো

১ মার্চ ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০টিতে। এর মধ্যে মাস্কাটগামী ৪টি এবং সৌদি আরবগামী ১৬টি ফ্লাইট ছিল। পরদিন ২ মার্চ ১৮টি এবং ৩ মার্চ ২২টি ফ্লাইট পরিচালিত হয়।

৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট যুক্ত হওয়ায় মোট ফ্লাইট সংখ্যা আরও বৃদ্ধি পায়। ওই দিন মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২১টি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহগামী ৬টি ফ্লাইটসহ মোট ৩৫টি ফ্লাইট পরিচালিত হয়।

আরও পড়ুন: গণভোটের আগে সংসদ-সংবিধান সংস্কারে আলোচনার পথেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ মার্চ ৩৮টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট পরিচালিত হয়। ৬ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিগামী ফ্লাইটও যুক্ত হয়।

৭ মার্চ সর্বোচ্চ ৩৯টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৮টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৫টি ফ্লাইট ছিল।

৮ মার্চ মোট ৩১টি এবং ৯ মার্চ ৪০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এ সময় সৌদি আরব, মাস্কাট, দুবাই, আবুধাবি ও শারজাহগামী ফ্লাইট নিয়মিত চলাচল করে।

১০ মার্চের জন্য পরিকল্পিত রয়েছে মোট ৪২টি ফ্লাইট। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদি আরবগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৩২৫টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনা করা হয়েছে।