আজ জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রের পদযাত্রার সংসদ: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজকের জাতীয় সংসদ অধিবেশনকে জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রের পদযাত্রা নতুনভাবে শুরু হবে এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম হবে।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে এবং পরে সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা করবেন।