মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনিচ্ছাকৃতভাবে ঢুকে গেছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা জানান। তিনি বিকেল সোয়া ৩টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করা হবে। আমরা চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দায়িত্বগুলো সততার সঙ্গে সম্পন্ন হোক।

তিনি জানান, খালেদা জিয়ার চিন্তা-চেতনা এবং জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সরকার কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজাকারের তালিকায় অনিচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়ও যাচাই করা হবে এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে।

এ সময় আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।