সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। 

আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের

মির্জা আব্বাসের ভাগ্নে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।  

এসময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।

আরও পড়ুন: আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন বিএনপির প্রতিনিধি মোঃ ইসমাইল জবিউল্লাহ

মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই প্রবীণ বিএনপি নেতা।

দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে কিছু জটিলতা ধরা পড়ে।

পরে চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার (১৩ মার্চ) দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়।