পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১১ বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জেতায় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে—ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটারদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা

রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১১ রানে হারায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং-এও উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ম স্থান থেকে ৯ম স্থানে উঠে এসেছে দলটি।