আজ মহান স্বাধীনতা দিবস: বাঙালির গৌরবময় মুক্তির ইতিহাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ মহান ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হামলা ও গণহত্যা চালায়, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এই নৃশংসতার প্রেক্ষিতে ২৬ মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

আরও পড়ুন: সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

পরবর্তীতে একই দিন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন, যা মুক্তিযুদ্ধকে আরও সংগঠিত করে।

স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের।

আরও পড়ুন: ১১ মে থেকে ৭২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

তবে একই রাতে পাকিস্তানি বাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।