আরো ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করেছে। বুধবার (১ এপ্রিল ) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোট চারজন কর্মকর্তাকে দেশের চারটি জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন— মিজ আবরোজা পারভীন, যিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন, তাকে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

জনাব মোহাম্মদ রফিকুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, তাকে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি ৬ জাহাজকে ইরানের অনুমতি

জনাব আমিনুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, তাকে পাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জনাব মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব), তাকে রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন