সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণে সংসদে বিল পাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংসদে বিলটি উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে এটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই আইনের আওতায় সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

নতুন আইনে সিভিল সার্ভিসের সব ক্যাডার পদে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত অন্যান্য সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং স্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

তবে প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ সংক্রান্ত বিদ্যমান বিধিমালা আগের মতোই বহাল থাকবে।