২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ড. খলিলের দিল্লি সফরে ঢাকা-দিল্লি কূটনীতিতে নতুন মাত্রা হচ্ছে
তিনি জানান, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সফরের বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চলমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: ১২ এপ্রিল থেকে সারাদেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
উল্লেখ্য, প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। ইতিহাসে এটি ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
এছাড়া, সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।





